ডরিয়েলটনের হ্যাটট্রিকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কিংস

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৯:১২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৯:১২:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বসুন্ধরা কিংস অ্যারেনায় উত্তাপ-উত্তেজনায় ঠাসা ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। ফাইনালে হ্যাটট্রিক করেছেন কিংসের ব্রাজিলীয় স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফেডারেশন কাপের শিরোপা জিতল তারা। সব মিলিয়ে পঞ্চমবার এই শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল কিংস। অন্যদিকে, আবারও ফেডারেশন কাপে রানার্সআপ হলো মোহামেডান। এর আগে ২০২৩-২৪ মৌসুমেও কিংসের কাছে হেরে রানার্সআপ হয়েছিল দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

 
ফাইনালের শুরুতেই গোল পাল্টা গোলে ফাইনাল ম্যাচ জমে উঠে। মাত্র পাঁচ মিনিটেই মোজাফফরভের গোলে এগিয়ে যায় সাদা-কালো জার্সিধারীরা। বক্সের ঠিক সামনে থেকে ফ্রি কিকে গোল করেন উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। তবে পরের মিনিটেই গোল হজম করে আনন্দ-উদযাপন ম্লান হয়ে যায় মোহামেডানের। পাল্টা আক্রমণে গিয়ে পেনাল্টি পায় কিংস। সেখান থেকে গোল করে স্কোর লাইন ১-১ করেন ডরিয়েলটন গোমেজ। এরপর এগিয়ে যাওয়ার সুযোগ ছিল কিংসের।
 
 
কিন্তু রাকিব মোহামেডানের জালে বল জড়ালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর অবশ্য পেনাল্টির সুযোগ পায় মোহামেডান। তাদের মিডফিল্ডার শফিউল হোসেনকে বক্সের মধ্যে ফেলে দেন কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মোজাফফরভ। তার নেওয়া শট ঠেকিয়ে দেন কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৩৩ মিনিটে মোহামেডানকে আনন্দের উপলক্ষ এনে দেন সৌরভ দেওয়ান। সুসংগঠিত আক্রমণে যায় মোহামেডান। বক্সের মধ্যে জাহিদ হাসানের পাস থেকে বল পেয়ে সহজেই কিংসের গোলরক্ষককে পরাস্ত করেন সৌরভ। বিরতিতে যাওয়ার আগে আর গোল হয়নি। ফলে প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে থাকে মোহামেডান। বিরতির পর খেলতে নেমে ডরিয়েলটনের হ্যাটট্রিকে শিরোপা জিতল কিংস। ৯, ৫০ ও ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ডরিয়েলটন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]