​বরিশালে হামে আরও ২ শিশুর মৃত্যু

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৮:২১:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৮:২১:৪৪ অপরাহ্ন



রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক


বরিশালে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) হাসপাতাল ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এ নিয়ে শেবাচিম হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ২৬ জনে। আর পুরো বরিশাল বিভাগে এই সংখ্যা বেড়ে হয়েছে ৩৯।

মঠবামারা যাওয়া দুই শিশু হলো— ড়িয়া উপজেলার মনিরুজ্জামানের চার মাস বয়সি ছেলে আলী আজগর এবং পটুয়াখালী জেলার রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ। তারা দুজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতালের সহকারী পরিচালক আবদুল মুনায়েম সাদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০৪ জন শিশু।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বিভাগের ছয় জেলায় হামের উপসর্গ নিয়ে ৬ হাজার ৮৩ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]