বিশ্বকাপের ভিসা নিয়ে শঙ্কায় ইরানের কোচ

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৮:০৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৮:০৬:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ইরান জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড় ও স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন দলটির কোচ আমির ঘালেনোয়েই।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

আমির ঘালেনোয়েই বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই যে আমাদের সব খেলোয়াড় ও স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি না।

তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী সব দলের জন্য তাদের (যুক্তরাষ্ট্র) প্রয়োজনীয় ভিসা-সুবিধা প্রদান করা উচিত।’

তিনি আরো বলেন, ‘ফিফার এমন ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে আয়োজক দেশ এ বিষয়ে ইরানের মতো দলগুলোর সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]