​গলাচিপায় ট্রাকসহ জব্দ ৪০ ড্রাম রেণু পোনা, নদীতে অবমুক্ত

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৭:৩০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৭:৩০:১৮ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। এ সময় রেনুপোনা পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক ও ৪০টি ড্রাম জব্দ করা হয়।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের সাগরদী রোড ৫ নম্বর ওয়ার্ডের শান্তি পাল মিল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তদার, চালক, হেলপার ও শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গদি ও ট্রাকে থাকা ড্রাম তল্লাশি করে প্রায় ৫০ লাখ গলদা ও বাগদা রেনুপোনা উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, জব্দকৃত রেনুপোনার বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা। 

অভিযানে ঢাকা মেট্রো-ড ১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক এবং ৪০টি ড্রাম জব্দ করা হয়।
জব্দকৃত রেনুপোনা ধ্বংস না করে জাতীয় মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৪০ ড্রাম রেনুপোনা নদীতে ছেড়ে দেওয়া হয়। 
জানা যায়, প্রশাসনের হাতের নাগালে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ এই রেণু পোনার ব্যবসা। অবশেষে অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ রেণু।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]