​ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পঞ্চগড়ের কামাররা

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৬:৪০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৬:৪০:৪৫ অপরাহ্ন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি 


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেড়েছে ঐতিহ্যবাহী কামার শিল্পের ব্যস্ততা। উত্তরের জেলা পঞ্চগড়ের এর বিভিন্ন এলাকায় এখন আগুনের চুল্লি আর হাতুড়ির টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপাড়া।

 ঈদে কোরবানির জন্য দা, ছুরি, চাপাতি ও বটির চাহিদা বেড়ে যাওয়ায় দিন-রাত কাজ করছেন স্থানীয় কামাররা।

জেলার বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও সদর উপজেলার বিভিন্ন কামারশালায় দেখা গেছে কর্মব্যস্ত পরিবেশ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত আগুনে লোহা পুড়িয়ে তৈরি করা হচ্ছে ধারালো অস্ত্র। কেউ পুরোনো দা-ছুরি শান দিচ্ছেন, আবার কেউ নতুন সরঞ্জাম তৈরি করছেন। ঈদের কয়েকদিন আগে থেকেই বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়।

স্থানীয় কামাররা জানান, বছরের অন্যান্য সময় কাজ কম থাকলেও কোরবানির ঈদকে ঘিরেই তাদের সবচেয়ে বেশি আয় হয়। তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। তারপরও জীবিকার তাগিদে পুরোনো এই পেশা ধরে রেখেছেন তারা।

একজন কামার জানান, “ঈদের সময়টাতেই আমাদের সবচেয়ে বেশি কাজ থাকে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও অর্ডার শেষ করা কঠিন হয়ে যায়।”

অন্যদিকে ক্রেতারাও স্থানীয় কামারদের তৈরি দা ও ছুরির প্রতি আস্থা রাখছেন। তাদের মতে, হাতে তৈরি এসব সরঞ্জাম টেকসই ও ধার বেশি হওয়ায় কোরবানির কাজে সহজ হয়।

ঐতিহ্যবাহী এই কামার শিল্প আজও গ্রামীণ জনপদের সংস্কৃতি ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক পেশা হারিয়ে গেলেও ঈদ এলেই যেন নতুন প্রাণ ফিরে পায় পঞ্চগড়ের কামারপাড়া

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]