​রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; চাঞ্চল্যকর এই ঘটনার সাথে জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার করেছে র‌্যাব-৪

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৫:১৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৫:১৫:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই;

চাঞ্চল্যকর এই ঘটনার সাথে জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা

উদ্ধার করেছে র‌্যাব-৪

বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)
প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন

সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম
হয়েছে|
র‌্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত

অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট| এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর
একটি চৌকস আভিযানিক দল ১৯ মে ২০২৬ ঢাকা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান
পরিচালনা করে ডিএমপির রূপনগর থানাধীন পেপসির মোড় এলাকায় চাঞ্চল্যকর ও আলোচিত
অটোরিকশা চালক জানে আলম (৪০) ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত চক্রের মূলহোতাসহ
পাঁচ সদস্যকে গ্রেফতার করে| গ্রেফতারক...তরা হলোঃ (১) মোঃ রানা(২৫), (২) মোঃ আবু
হানিফ(২৭), (৩) মোঃ মিনহাজ(২২), (৪) মোঃ কুরবান আলী(২৭) এবং (৫)মোঃ সিয়াম(২১) |

এজাহারের বিবরণ এবং গ্রেফতারক...ত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা
যায়, উক্ত ঘটনার সাথে ৫-৬ জন জড়িত ছিল যার পরিকল্পনা মূলত টঙ্গীতে করা হয়| অভিযুক্তরা পরস্পর
বন্ধু তারা নিয়মিত ছোট-খাটো চুরি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল| সেখানে তারা
পরিকল্পনা করে একটি অটো রিক্সা ছিনতাইয়ের, যা করতে পারলে তাদের ভাল টাকা পয়সা আসবে|
পরিকল্পানা মোতাবেক গত ১৩ মে রাতে রানা, মিনহাজ, কুরবান, আবু হানিফসহ চক্রের বাকি
সদস্যরা দিয়াবাড়ীতে মিলিত হয়| তারা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে একটি উপযুক্ত টার্গেট
খোঁজার চেষ্টা করে| আনুমানিক রাত ১ টার দিকে রানা দিয়াবাড়ীতে একটি অটো রিক্সা ভাড়া
করে| অটো রিক্সায় উঠে তারা চালককে বেড়িবাঁধ এলাকার দিকে যেতে বলে| পরিকল্পনা মোতাবেক
তারা অটোরিক্সা চালককে একটি নির্জন জায়গায় থামতে বলে| চালক অটো রিক্সা থামালে

রানাসহ তার বাকি সহযোগীরা মিলে সুকৌশলে গামছা দিয়ে চালকের শ্বাসরোধ করে মৃত্যু
নিশ্চিত করে| পরবর্তীতে চালকের লাশটি ক¤^ল মুড়িয়ে বস্তার ভিতরে ভরে বেশ কয়েকটি জায়গায়
লাশ ফেলানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বেড়িবাঁধ পেপসির মোড় সংলগ্ন পাঁকা রাস্তার ঢালে
ফেলে দেয়| পরবর্তীতে অটো রিক্সা ও ভিকটিমের মোবাইল নিয়ে তারা টঙ্গীর উদ্দেশ্যে রওনা করে|
টঙ্গীতে চোরাই অটো রিক্সা বেচাকেনা চক্রের নিকট ৪০ হাজার টাকার বিনিময়ে অটো
রিক্সাটি বিক্রয় করে দেয়|
পরবর্তীতে, গত ১৬ মে ২০২৬ তারিখ রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকার পেপসির মোড়
সংলগ্ন পাঁকা রাস্তার ঢালে একটি বস্তাবন্দি অর্ধ-গলিত অজ্ঞাত লাশ পাওয়া যায়| এই তথ্য র‌্যাব-৪
এর আভিযানিক দল জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনা¯’ল পরিদর্শন করে| ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে
সিআইডি কর্তৃক অজ্ঞাত লাশটি পরিচয় নিশ্চিত হওয়া যায়, যিনি জনৈক জানে আলম, পেশায়
একজন অটো রিক্সা চালক ছিলেন| এ সংক্রান্তে ভিকটিমের বোন বাদী হয়ে রূপনগর থানায়
একটি হত্যা মামলা দায়ের করেন|
৪| উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক
মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়| তৎক্ষণাৎ র‌্যাব-৪
এর আভিযানিক দল চাঞ্চল্যকর ও আলোচিত ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে
আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে| পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি চৌকস
আভিযানিক দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য-প্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের
ভিত্তিতে আসামিদের অব¯’ান সনাক্ত করে| এরপর ১৯ মে ২০২৬ আশুলিয়া ও টঙ্গীর বিভিন্ন এলাকায়

অভিযান পরিচালনা করে উক্ত ক্লুলেস হত্যাকান্ড ও অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের
মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার করে|

 গ্রেফতারক...ত আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং গাজীপুরে
ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে|
৬| গ্রেফতারক...ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যব¯’া গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট
থানায় প্রেরণ করা হয়েছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]