সুন্দরবনে আবারো ট্রলারসহ ১২ জেলে অপহরণ

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৪:০১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৪:০১:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনে আবারো ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন, পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)।

জেলেদের মহাজন নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে জেলেদের একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এছাড়াও দস্যুদের কবলে আরো কয়েকজন জেলে আটক রয়েছে। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫/১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পরা ছিলো।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, গতরাতে দুবলারচর এলাকায় ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে দস্যুদের ধরতে রাতেই বনরক্ষীরা সুন্দরবনে অভিযানে নেমেছেন। এখন পর্যন্ত অপহৃত জেলেদের সন্ধান পাওয়া যায়নি।

শরণখোলা থানার ওসি মো. শামীমুল হক বলেন, কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]