খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে নারী রোগীর মৃত্যু

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৩:৪০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৩:৪০:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকালে ইমারজেন্সি ওটিতে আগুন লাগার ঘটনায় নাসরিন নাহার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে বেড়িয়ে আসার সময় অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। তিনি খুলনার কয়রা উপজেলার নেছার আলির কন্যা।

 
হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মগত ডায়াবেটিসের কারণে গত রোববার হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে নামার সময় মাক্স খুলে গেলে অক্সিজেনের অভাবে রোগী মারা যান বলে ধারণা করা হচ্ছে।


হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. দিলিপ কুমার কুন্ডু বলেন, নাসরিন নাহার নামে এক রোগী ভেন্টিলেশনে ছিলো। সেখানে মোট ১৫ জন রোগী ছিলো। আমরা সবাইকে নিরাপদে নিতে পেরেছি। কিন্তু ওই রোগীর স্বজনরা নিজেরাই তাকে সরিয়ে নিয়ে যাচ্ছিলো, রোগী নামিয়ে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]