দিনাজপুরে র‌্যাব-১৩, রংপুর এবং পরিবেশ অধিদপ্তর এর যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় লাইসেন্স বিহীন ০২ টি ইট-ভাটা ধ্বংস।

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০২:৪৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০২:৫০:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


দিনাজপুরে র‌্যাব-১৩, রংপুর এবং পরিবেশ অধিদপ্তর এর যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় লাইসেন্স বিহীন ০২ টি ইট-ভাটা ধ্বংস।
 
র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
 
। সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র‌্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।  
 
এরই ধারাবাহিকতায় ইং ১৯/০৫/২০২৬ তারিখ দুপুর ০১.০০ হতে বিকাল ০৫.০০ ঘটিকায় পর্যন্ত র‌্যাব-১৩, রংপুর সিপিসি-১, দিনাজপুর, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তর, দিনাজপুরের একটি যৌথ দল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ০২ নং বিনদনগর ইউপিস্থ পলিরামদেবপুর ও ০৩ নং গোলাপগঞ্জ ইউপিস্থ কাদিয়ারকোনা এলাকায় অবস্থিত লাইসেন্স বিহীন ইট-ভাটা স্থাপনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর  ৫(১)(২)/১৫(১) ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার/মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি সম্বলিত কয়লা ব্যবহার/নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে ০১। এসআর ব্রিকস এর ০১টি ইট ভাটা এবং ০২। এমএমবি ব্রিকস এর ০১টি ইট ভাটা সর্বমোট ০২ টি ইট-ভাটা ধ্বংস করা হয়।
 
 বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-১৩ এর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]