শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০২:০৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০২:০৩:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
মাগুরার শ্রীপুর উপজেলা নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর-লাঙ্গলবাদ সড়কের গোয়ালপাড়ার জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত (৩০) উপজেলার তারাউজিয়াল গ্রামের সিরাজ শেখের ছেলে।

জানা গেছে, লাঙ্গলবাঁধ বাজার থেকে শ্রীপুর আসার পথে গোয়ালপাড়া জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে একটি শিশু মোটরসাইকেলের সামনে দৌঁড়ে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, সংবাদ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]