ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:২৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:২৬:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে স্থানীয় জনতার পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০মে) গভীর রাতে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চণ্ডেশ্বর গ্রামের রমজান নামের এক ব্যক্তিকে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করেন। পরে রাত আনুমানিক ২টার দিকে চণ্ডেশ্বর ও আকরামপুর গ্রামের উত্তেজিত জনতা তাদের মারধর করে।

এ সময় গুরুতর আহত অবস্থায় ফজলে রাব্বি (২৪) নামে এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলে রাব্বি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত জাহাঙ্গীর হোসেন (৩০) বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একই এলাকার ইদ্রিস আলীর ছেলে বলে জানা গেছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]