পৃথক অভিযানে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ০২ (দুই) জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:০৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:০৯:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


পৃথক অভিযানে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত  ০২ (দুই) জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আসামি মো: শাকিল মিয়া (৩৫) ও মো: মোফাজ্জল হোসেন (৩০)’কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার করেছে।

 গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৯/০৫/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৫০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর কামারগাঁও এলাকা থেকে ভাটারা থানার মামলা নং- ১৫(১০)১৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মোতাবেক ০১ (এক) বছর সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: শাকিল মিয়া (৩৫), পিতা- মজিবুর রহমান, সাং- উত্তর কামারগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।

অপর একটি অভিযানে অদ্য ১৯/০৫/২০২৬ তারিখ রাত অনুমান ১৯.৩০ ঘটিকায় উক্ত ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল এলাকা থেকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ০৮(১০)২১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) মোতাবেক ০১ (এক) বছর ০১ (এক) মাসের সশ্রম কারাদন্ড ও ৩,০০০/- (তিন হাজার টাকা) জরিমানা অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: মোফাজ্জল হোসেন (৩০), পিতা- মো: তোজম্মেল খান, সাং- ভাগ্যকুল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]