কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১২:৩৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১২:৩৯:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুর রাশিদ।


জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কৃতিত্ব ও বিশেষ অবদান রাখায় উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে দক্ষিণ গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রাশিদ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

 

মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নৈমিত্তিক কাজের মূল্যায়ন এবং তাদের উদ্বুদ্ধ করতে একটি কমিটির মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]