বুড়িচং উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৯:১৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৯:১৯:২০ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন মূল ফটক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই ফটক নির্মাণ কাজকে স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই প্রধান ফটক নির্মিত হলে উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য ও প্রবেশপথের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে ফটক নির্মাণ কাজ পরিদর্শন শেষে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দীন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল ও মো. আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে ফটক নির্মাণ কাজের ঠিকাদার মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হবে এবং আধুনিক নকশায় ফটকটি নির্মাণ করা হবে, যা উপজেলা পরিষদের সৌন্দর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]