গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:১৩:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:১৩:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরাফাত রহমান (১১) ও রাজু আহম্মেদের ছেলে মোহাম্মদ আলী (১০)। তারা দুজনেই পূর্ণকলস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ।

 

গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, সকাল ১১টার দিকে তারা দুজন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পুকুরে কলাগাছ নিয়ে খেলা করছিল। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর পাড়ে তাদের পরিহিত পোশাক ও স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে পুকুরে পানির নীচ থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]