কোরবানির গরুবাহী পিকআপ উল্টে চালক নিহত, আহত ৩

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৬:৩৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৬:৩৯:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের বাজিতপুরে গরুবাহী পিকআপ উল্টে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে পিরিজপুর দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব মিয়া (৩৫) কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের জাব্বাপাড়া গ্রামের মো. মজলিশ মিয়ার ছেলে।

জানা যায়, কোরবানির পাঁচটি গরু বিক্রির জন্য কটিয়াদী উপজেলার লোহাজুরী হতে পিকআপে উঠিয়ে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাজারে নেয়ার সময় বিপরিত দিক থেকে আসা টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই রাজিবের মৃত্যু হয়। গুরুতর আহত গরুর মালিক হারুন মিয়াসহ ৩ জনকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. খোরশেদ আলম জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে আইনি পদক্ষেপ শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]