উখিয়ায় হত্যা মামলায় বিএনপি–ছাত্রদল নেতাসহ ১০ জন আসামি

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৩৬:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৩৬:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রসীদের হামলায় মায়ের মৃত্যুর ঘটনায় অবশেষে ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের হয়েছে। মামলায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীসহ ১০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে নিহত ছৈয়দা খাতুনের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

ছৈয়দা খাতুন (৫৫) উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সব্বির আহমেদের স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে টাইপালং গ্রামে পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি আব্দুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে ছৈয়দা খাতুনকে পিটিয়ে হত্যা করেন তারা।

মামলায় উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদার, ছাত্রদল নেতা হাসেম সিকদার জিসান, সরকারি স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্সচালক শামসুল আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, ছাত্রদল নেতা জুলফিকার আকাশ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ বাবুল, ইউনিয়ন শ্রমিকদল (দক্ষিণ) সভাপতি সাইফুল ইসলাম সিকদার, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন ও রফিক উদ্দিন।

আব্দুর রহমান বলেন, আমার মাকে আমার সামনেই হত্যা করা হয়েছে। যাদের আমি ঘটনাস্থলে দেখেছি, তাদের নামেই মামলায় দিয়েছি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, নিহতের ছেলের দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে৷

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]