ইবি পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদককে শোকজ ও সাময়িক বহিষ্কার

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:২৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:২৯:০৯ অপরাহ্ন
ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বাঁধন বিশ্বাস স্পর্শ কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসাথে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) সংগঠনের প্রচার সম্পাদক শুভংকর রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঁধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে। এই প্রেক্ষিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে তাকে বর্তমান পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাকে আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, গত ১৭ মে রবিবার বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর বিশ্বাস এর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ‘অনাকাঙ্ক্ষিত পোস্টার’ প্রকাশিত হয়েছে। ওই পোস্টারগুলোর সাথে সংগঠনের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। এবিষয়ে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো বিভ্রান্তি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। উল্লেখ্য এর আগে শুক্রবার (২৩ জানুয়ারী) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির প্রচারণামূলক প্রোগ্রামের চেয়ার, ক্যাবল এবং বৈদ্যুতিক সরঞ্জাম চুরির মতো বিব্রতকর ঘটনায় অভিযোগ উঠে ইবি বৈছাআ’র যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে। এরপরে রবিবার (২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ডাইনিং ম্যানেজারের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ চাঞ্চল্যকর অভিযোগটি হলো, নিজের সহপাঠীর রিটেক পরীক্ষার ফি জমা না দিয়ে তাকে হুমকি ধামকি দেয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]