ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার জন্য প্লান প্রক্রিয়াধীন রয়েছে -প্রতিমন্ত্রী নুরুল হক

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৪:৩৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৪:৩৪:০২ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: 
পটুয়াখালীর গলাচিপায় ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (১৯ মে) বেলা ১২টায় গলাচিপা উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.নুরুল হক।

নুরুল হক বলেন, 'পটুয়াখালী, বরগুনা জেলাসহ কয়েকটি জেলার ভূমি  ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার জন্য প্লান প্রক্রিয়াধী রয়েছে। যা পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশেই করা হবে।'

তিনি বলেন, 'আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমরা  গলাচিপা দশমিনাকে সামাজিক রাজনৈতিক দিক দিয়ে একটা সম্প্রীতির জনপদে পরিণত করব। এ সময় তিনি সকলের সকলের কাছে এ বার্তা পৌঁছে দেওয়ার আহবান জানান।  

এসময় প্রতিমন্ত্রী বলেন, 'গলাচিপা হাসপাতালকে ৫০ শয্যা থেকেই ১০০ শয্যায় রূপান্তরিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রীকে অবহিত করেছি এবং মন্ত্রণালয়ে চিঠি  দিয়েছি আশা করছি খুব দ্রুত এর বাস্তবায়ন আমরা দেখতে পারব। এ ছাড়া চর বিশ্বাস ইউনিয়নে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্হাপন করার জন্য চেষ্টা চলছে।'

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা  গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান। অনুষ্ঠানে উপজেলার  ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]