জাবিতে দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা ও হেনস্তা, ছাত্রদলের প্রতিবাদ

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৩:৩৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৩:৩৩:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা প্রদান ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা, গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সংগঠনটির দফতর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক যৌথ বিবৃতিতে জানান, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ভিন্নমত কিংবা কোনো পরিস্থিতিকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান অথবা হেনস্তার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার নিরাপদ স্থান।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সব শিক্ষার্থীকে, সাংবাদিক ও সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীল আচরণ করার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ক্যাম্পাসে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ রক্ষার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]