কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০১:০০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০১:০০:১০ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম জেলার চিলমারী থানার মাটিকাটা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত নারী হলেন যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার মোছাঃ নাজমিন আক্তার (২২)। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]