সরাইলে সড়কের পাশ থেকে লাশ উদ্ধার

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১০:৪৭:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১০:৪৭:৩১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের শালধরবন এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার বিকেল প্রায় ৩টার দিকে অরুয়াইল-রাজাপুর সড়কের পাশে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত ব্যক্তি আবেদ আলী (১৮)। তিনি উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবেদ আলী অরুয়াইল বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। রোববার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন রাস্তার পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে অরুয়াইল পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিষয়টি সরাইল থানাকে অবগত করেন। পরে স্থানীয় লোকজন লাশটি আবেদ আলীর বলে শনাক্ত করেন।

এ বিষয়ে সরাইল থানার মঞ্জুরুল কাদের ভূঁইয়া জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]