কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১২:৩৮:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১২:৩৮:১৬ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণে চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী খান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। অনুষ্ঠানে উপজেলার ৬ জন মৎস্য চাষির মাঝে প্রদর্শনী সাইনবোর্ড, এরেটর মেশিন, মাছের খাদ্য ও বিভিন্ন প্রজাতির সবজি চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সমন্বিত মৎস্য ও সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর বলেন “মৎস্য চাষকে আরও লাভজনক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই উপকরণগুলো চাষিদের উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে সহায়তা করবে। বিশেষ করে এরেটর ব্যবহারের মাধ্যমে মাছের পুকুরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা সম্ভব হবে, যা মাছের সুস্থ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “আমরা চাই উপজেলার মৎস্য চাষিরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে স্বাবলম্বী হোক এবং দেশের মৎস্য উৎপাদনে আরও বেশি অবদান রাখুক। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “সরকার গ্রামীণ পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। মাঠ পর্যায়ে এ ধরনের সহায়তা চাষিদের উৎসাহিত করবে এবং নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]