​মাধবপুরে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি জিরা ও ট্রাক জব্দ, দুইজন আটক

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৫৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৫৭:১৭ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে ভারতীয় জিরা পরিবহনের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রায় ৬ হাজার কেজি জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা।
‎
‎সোমবার (১৮মে) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালা
ন প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৭টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০০ বস্তা (৬ হাজার কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে জিরা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
‎
‎অভিযানে ট্রাকের সঙ্গে থাকা ‘বিল অব এন্ট্রি’ ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হলে কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় তা জাল বলে নিশ্চিত হয় বিজিবি। পরে ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।
‎
‎আটক ব্যক্তিরা হলেন-সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো. সেলিম মিয়া (৩১) এবং লক্ষ্মীপুর গ্রামের মো. আজমল হোসেন (২০)।
‎
‎বিজিবির দাবি, একটি চক্র দীর্ঘদিন ধরে কাস্টমসের আসল কাগজের আদলে জাল ডকুমেন্ট তৈরি করে অবৈধভাবে পণ্য পরিবহন ও রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।
‎
‎হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামাল ও ট্রাকের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]