​কালীগঞ্জে দুই হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার জরিমানা

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৪৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:৪৫:৪১ অপরাহ্ন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ঃ

গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ২ হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন। 

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা বলেন, সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক রাজধানী হোটেলের মালিক আলম মিয়াকে ৫ হাজার টাকা ও আল আমিন হোটেলের মালিক ওসমান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]