দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৫২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৫২:২৪ অপরাহ্ন
 
সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্টার  ::


বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে 'বন্ধুমহল মানবকল্যাণ পরিষদ, গহরপুর, বালাগঞ্জ সিলেট-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলমের সভাপতিত্বে এবং শিক্ষক ফুজেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহা বেগম, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদা খাতুন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, সমাজকর্মী হাফিজ জুনেদ আহমদ, বিদ্যালয়ের শিক্ষক খালেদা সুলতানা, মোছা. নাসরিন আক্তার, ওয়াহিদা সুলতানা, নিবেদিতা ধর, মেমতা জাহান রিমা ও রোখশানা সিদ্দিকা।
 
বন্ধুমহল মানবকল্যাণ পরিষদের প্রবাসী সহযোগীরা হলেন সভাপতি আব্দুল মকসুদ, সহসভাপতি মো. ছালিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, সহসাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ ও দাতা সদস্য কামরান আহমদ।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাফর আহমদ মিন্টু, সহসভাপতি মামুদ মোস্তাদি খাঁন, মো. লিয়াকত আলী, সহসাধারণ সম্পাদক মো. রমুজ আহমদ, অর্থ সম্পাদক সমছু মিয়া, সহসাংগঠনিক সম্পাদক শেফাক আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মো. আনছার আলী প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় আরও উৎসাহিত করবে। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ২০২৫ সালের ১৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির সনদ ও নগদ অর্থ তুলে দেন।
 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনুর রহমান আরাফাত। শুভেচ্ছা বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস শহীদ চৌধুরী।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]