সুনামগঞ্জে ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৩০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৩০:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ছাতক উপজেলার হাসামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মতিউর রহমান মতিন, মো. খোয়াজ আলীর ছেলে দিলদার হোসেন এবং কামারগাঁও গ্রামের হাবিবুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় কামারগাঁও গ্রামের ইস্কান্দর আলীর ছেলে মো. আব্দুস সুবহানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়,
ভুক্তভোগী তরুণী ২০১৭ সালে ছাতক উপজেলার হায়দরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০২১ সালের ১১ আগস্ট সন্ধ্যায় তিনি বাড়ি থেকে পাশের জিয়াপুর গ্রামে নানার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে কৌশলে তাকে সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে নিয়ে যায় মতিন ও দিলদার হোসেন। সেখানে তারা জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে তাকে পাশের কামারগাঁও গ্রামে বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আরো এক দফা ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ আলী ছাতক থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। শুনানি শেষে আদালত সোমবার এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]