মুজিব-রাবেয়া রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৪৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৪৯:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
করোনার প্রথম ঢেউয়ের আঘাতে ৯ ঘণ্টার ব্যবধানে মৃত্যুবরণকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজলের বাবা মজিবুর রহমান ও মা রাবেয়া বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।

 
২০২০ সালের এই দিনে চাঁদপুর শহরের চিত্রলেখার নিজ বাসায় (গোল্ডেন প্লাজা) বৈশ্বিক মহামারি করোনার প্রথম আঘাতে আক্রান্ত হয়ে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে প্রথমে মা রাবেয়া বেগম (৭৩) এবং এরপর বাবা মজিবুর রহমান পাটোয়ারি (৮৭) মৃত্যুবরণ করেন।


মুজিব-রাবেয়া রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার তাদের রুহের মাগফেরাত কামনায় পারিবারিকভাবে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করা হয়েছে।-বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]