​ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের মিথ্যা অভিযোগ: পুত্রবধু কারাগারে

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৫:৫৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৫:৫৮:৩৬ অপরাহ্ন

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:

ঝালকাঠিতে বৃদ্ধ শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার আসামি শ্বশুরকে জামিন দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ. এম. কবির হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের এক গৃহবধূ তার শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি মিথ্যা বলে প্রতীয়মান হয়। এ অবস্থায় আদালত মামলার বাদী পুত্রবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদেশে অভিযুক্ত শ্বশুর জামিন লাভ করেন।বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, অভিযোগের পক্ষে কোনো সত্যতা না পাওয়ায় আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং আসামিকে জামিন দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]