কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৫:১৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৫:১৯:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার কয়রায় ভবতােষ মৃধা (৪০) নামের এক ঔষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতের আধারে বসতঘরের সিঁধ কেটে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত ভবতােষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশাে মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার ঔষুধের দােকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে একদল চাের সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে। ভবতােষ বিষয়টি আঁচ করতে পেরে হাক চিৎকার দেন।

এ সময় চোরেরা ধারালাে অস্ত্র দিয়ে তাকে এলােপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে ফেলে। তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ভবতােষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।

এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতােষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]