​কৈজানি ফেরিঘাটে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যৌথ অভিযানে আটক ১

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৪:১১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৪:১১:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়ায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রউফ (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার কৈজানি ফেরিঘাট সংলগ্ন তাম্বুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরদিন সোমবার (১৮ মে) সকালে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কেন্দুয়া ও মদন থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রউফ মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের আমুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ারা নামে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে আব্দুর রউফের বিরুদ্ধে। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। 


পরে যৌথ অভিযানে অভিযুক্তকে আটক করার পর প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ও ঘটনাস্থল-উভয়ই মদন থানার আওতাধীন। এ কারণে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আটক ব্যক্তিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।


এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে বলেন, অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]