সন্তানকে ফিরে পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা বাবার

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০২:০৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০২:০৯:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে নাফিজ নামে নিখোঁজ শিশুর সন্ধান দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন শিশুটির বাবা।

পরিবার জানিয়েছে, ২ মার্চ ইফতারের সময় বাড়ির পাশের মাহমুদা কওমি মাদ্রাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে শিশুটি। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।

নিখোঁজ নাফিজের বাবা মো. দেলওয়ার শেখ। তাদের বাড়ি শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড, ভোরের বাজার এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরপরই আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের আহাজারি, নাফিজের নিখোঁজের পর থেকে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের অপেক্ষায় দিন কাটছে তার মা-বাবার। মা প্রতিনিয়ত দরজার দিকে তাকিয়ে থাকেন—এই বুঝি তার সন্তান ফিরে এলো।

অন্যদিকে বাবা মো. দেলওয়ার শেখ অসহায়ের মতো সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমার ছেলেটাকে খুঁজে দিন, আমি তাকে বুকে জড়িয়ে ধরতে চাই। যে নাফিজের সন্ধান দেবে তাকে আমি ১ লাখ টাকা পুরস্কার দেব।

নাফিজের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে- নাফিজের মা- ০১৩৩৭৩৬৫৬৩৪

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং শিশুটিকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, শিশুরটি নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। আমরা সর্বাধিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]