ইরান যুদ্ধে বিশ্বজুড়ে কোম্পানিগুলোর ক্ষতি অন্তত ২৫ বিলিয়ন ডলার

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১২:৫১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১২:৫১:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির অন্তত ২৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।


সোমবার প্রকাশিত এক বিশ্লেষণ প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার তালিকাভুক্ত বহু কোম্পানি জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ডের কারণে বাণিজ্যপথ ব্যাহত হওয়ার কথা উল্লেখ করেছে।

 
প্রতিবেদনে আরও বলা হয়, অন্তত ২৭৯টি কোম্পানি আর্থিক ক্ষতি কমাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পেছনে এই যুদ্ধ পরিস্থিতিকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]