আড়াইহাজরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১২:০১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১২:০১:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে সামাদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামাদ লালুরকান্দি এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন ইউসুফ আলী ও ইসমাইল। তারা একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সামাদ, ইউসুফ আলী ও ইসমাইল বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই বজ্রপাতে আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি মোহাম্মদ আলাউদ্দিন ঘটনা নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]