গাজামুখী ত্রাণবহরকে নিরাপত্তা দিতে জাতিসংঘ বিশেষজ্ঞের আহ্বান

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১১:১৮:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১১:১৮:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানেজে গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে সুরক্ষা দিতে ভূমধ্যসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যেসব বেসামরিক জাহাজ ইসরাইলের গণহত্যামূলক গাজা অবরোধ ভাঙার চেষ্টা করছে, সেগুলোকে সুরক্ষা দিতে হবে।”

 

তিনি আরও বলেন, “বর্ণবাদী নীতির সঙ্গে জড়িত থাকা বন্ধ করতে হবে” এবং “ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

 

এর আগে ত্রাণবহরে থাকা কর্মীরা জানান, তাদের বহরের আশপাশে একটি সামরিক জাহাজ দেখা গেছে। একই সময়ে ইসরাইলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, বহরটি আটকে দেওয়ার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]