পাওনা টাকা দেওয়ার কথা বলে যুবককে ডেকে নিয়ে হত্যা

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৯:২৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৯:২৩:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
বরিশালের মুলাদীতে পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে আল আমিন (২৭) নামে এক যুবককে হত্যা করা হয়ছে। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার বালিয়াতলী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি ওই গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নোমান, আজিজুল, সাহাবুদ্দিন মিলে আল আমিনকে কুপিয়ে গুরুতর আহত করে । তারাই আল আমিনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষণা করেন। এতে স্থাণীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্থ করে।

 
এ ঘটনায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।


মুলাদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় ৩জন গ্রেপ্তার করা হয়ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]