সব ক্ষেত্রে তাকওয়া চর্চায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব: আব্দুল হালিম

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৯:১৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৯:১৫:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ মানব জীবনের সব ক্ষেত্রে তাকওয়ার যথাযথ চর্চার মাধ্যমে সমাজ থেকে অন্যায়, অপরাধ ও জুলুম দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, সাধারণ মানুষদের অন্তরে আল্লাহর ভয় তৈরি করার চেষ্টা করতে হবে। কারণ কারো অন্তরে আল্লাহর ভয় থাকলে সে যেমন ইবাদত-বন্দেগীতে ত্রুটি করতে পারে না; পাশাপাশি কোনো ধরনের অপরাধেও জড়ানোর আশঙ্কা থাকে না।

রোববার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, এদেশের মানুষ ঈমান ও দীনের ব্যাপরে আপোসহীন। কোরআন ও সুন্নাহর কথা বললে তারা দ্বিধাহীনভাবেই তা গ্রহণ করেন। তাই সাধারণ মানুষদের ঐক্যবদ্ধ করার জন্যে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ কাজ করত গিয়ে বাধা বিপত্তি আসাটা স্বাভাবিক। তবে অত্যাচার নির্যাতন সহ্য করেই এ কাজ চালিয়ে যেতে হবে।

এ সময় তিনি ভারতে মুসলিমদের ‍ওপর অত্যাচার-নির্যাতন বন্ধের আহবান জানান। এছাড়া কার্যকরী পরিষদের সব সদস্যকে মাজলিসুল মুফাসসিরীনের কাজ বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমীন এমপির সঞ্চালনায় অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, ড. সামিউল হক ফারুকী, ড. আব্দুস সামাদ, ড আবুল কালাম আজাদ বাশার, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, ড. আ ন ম রশিদ মাদানী, অধ্যক্ষ মাও ড. মহিউদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]