কর্ণফুলী টানেলে চার রাত নিয়ন্ত্রিত হবে যান চলাচল

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৭:৫৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৭:৫৮:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৭ থেকে ২০ মে পর্যন্ত রাতে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল পরিচালনা করা হবে।

রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে যান চলাচল অব্যাহত রাখা হবে। এ সময় যানবাহনের চাপ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। নিরাপদ ও কার্যকরভাবে রুটিন রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনায় সেতু কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]