​আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৩:৫১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৩:৫১:১১ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

আজ তিনি আনোয়ারা সার্কেলের দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন।

নবাগত এই কর্মকর্তা তাঁর দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ আশা প্রকাশ করেছে যে, তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্ব আনোয়ারা সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 নবাগত এএসপি মাহমুদুল হাসানের সফলতা কামনা করছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]