​দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন গলাচিপায় লিফলেট বিতরণ

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০২:৫৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০২:৫৩:৫৬ অপরাহ্ন
গলাচিপা( পটুয়াখালী ) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে লিফলেট ছিটানোর ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) সকাল ১১টার দিকে পৌর শহরের সদর রোড, কালি বাড়ি রোড,আওয়ামী লীগ অফিস সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে এসে চলন্ত অবস্থায় রাস্তায় লিফলেট ছুড়ে ছড়িয়ে দেয়। এ সময় তাদেরকে “শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম” স্লোগান দিতেও শোনা যায়।

লিফলেটগুলোতে লেখা ছিল, “দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন” এবং “থানায় মামলা হোক, হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক”। লিফলেটগুলো গলাচিপা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাপানো বলে দেখা গেছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা এ লিফলেট বিতরণ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন শিকদার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িত কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল পুলিশ মোতায়ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]