নিখোঁজের এক সপ্তাহ পর সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:৩৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:৩৮:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর চরবাগডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো. শওকত আলী (৩৫) উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়ার মিজানের ছেলে।

শনিবার মধ্যরাতে সদর উপজেলার পদ্মা নদীর চর থেকেলাশ উদ্ধার করা হয়।

‎নিহতের স্বজনরা জানান, গত ৯ মে অন্যান্যদের সঙ্গে গরু আনার জন্য ভারতের দিকে যান শওকত আলী। সহযোগীরা ফিরে এলেও নিখোঁজ ছিলেন তিনি। গত রাতে পরিবারের সদস্যরা গোপনে লাশ দাফনের প্রস্তুতি নিয়ে। এ সময় পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে স্থানীয়দের দাবি গরু নিয়ে ফেরার সময় বিএসএফ হত্যা করে শওকতের লাশ নদীতে ফেলে দিয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান বলেন, লাশ অর্ধগলিত থাকায় মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা হবে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

গোদাগাড়ী নৌ পুলিশের ওসি জীবন রায় বলেন, লাশে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। বিশেষ করে পা, হাত ও বুকের জখম গরুতর। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়েন অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, লাশের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না। ঘটনা তদন্তে বিজিবি কাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]