মাগুরায় র‍্যাবের অভিযানে ০২টি দেশীয় ওয়ান শুটারগান, ০৪টি ককটেল, ০২টি শর্টগানের সীসা কার্তুজ এবং ০৪ টি হাসুয়া সহ ০১ জন অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ।

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:৩৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:৩৫:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


মাগুরায় র‍্যাবের অভিযানে ০২টি দেশীয় ওয়ান শুটারগান, ০৪টি ককটেল, ০২টি শর্টগানের সীসা কার্তুজ এবং ০৪ টি হাসুয়া সহ ০১ জন অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ।
 
 র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 
 এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন রাউতড়া গ্রামস্থ গীরিদারি আশ্রম এর সামনে অভিযান পরিচালনা করে ০২টি দেশীয় ওয়ান শুটারগান, ০৪টি ককটেল, ০২টি শর্টগানের সীসা কার্তুজ এবং ০৪ টি হাসুয়াসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ১। মোঃ নাইম (৩৫), পিতা- সুলতান বিশ্বাস, সাং রাউতড়া, থানা - সদর, জেলা- মাগুরাকে গ্রেফতার করে।
 
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল এবং অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও আসামিসহ মাগুরা সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে।
 
স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]