দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা-ছেলে নিহত

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:১৭:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:১৭:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।

সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, লাশ দুটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে আব্দুল কাইয়ুম ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেল যোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]