হরমুজ প্রণালিতে টোল আদায়ের পরিকল্পনা চূড়ান্ত করল ইরান

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:০১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:০১:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল বা শুল্ক আদায়ের একটি পরিকল্পনা শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ইরান। ইতোপূর্বে তেহরান এই টোল আদায়ের বিষয়টিকে যুদ্ধকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার একটি উপায় হিসেবে উল্লেখ করেছিল।

ইরানের আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছেন, এই পরিকল্পনার আওতায় একটি সুনির্দিষ্ট রুটে হরমুজ প্রণালির ট্রাফিক বা জাহাজ চলাচল পরিচালনার জন্য একটি ‘পেশাদার কৌশল’ অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরো বলেন, ‘এই পরিকল্পনার মাধ্যমে কেবল বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতা করছে এমন পক্ষগুলোই সুবিধা পাবে এবং বিশেষায়িত সেবা প্রদানের বিনিময়ে এই ফি বা টোল সংগ্রহ করা হবে।’

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ স্পষ্ট করে বলেছেন, তার দেশ হরমুজ প্রণালি দিয়ে কোনো শত্রু দেশের সামরিক সরঞ্জাম পার হতে দেবে না।

এর আগে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ বলেছিলেন, এই সমুদ্রপথের জন্য ইরানের আইনি ব্যবস্থা তেহরানের নিজস্ব শর্তাবলি, আন্তর্জাতিক আইনের নিয়ম এবং প্রতিবেশী দেশগুলোর অধিকারকে বিবেচনায় নিয়েই তৈরি করা হয়েছে।

ইতোপূর্বে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এই সমুদ্রপথের ওপর তাদের একটি নতুন নিয়ন্ত্রণ অঞ্চল এবং জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ রুট প্রদর্শন করে মানচিত্র প্রকাশ করেছিল। এই নতুন রুটটি ঐতিহ্যবাহী বা প্রচলিত রুটের চেয়ে ইরানের উপকূলের অনেক বেশি কাছাকাছি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]