যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হলো মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীকে

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১২:২২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১২:২২:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ভেনেজুয়েলা সরকার দেশটির সাবেক শিল্পমন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবকে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। শনিবার দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

 
ভেনেজুয়েলার অভিবাসন প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, কলম্বীয় নাগরিক অ্যালেক্স সাব যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কলম্বিয়ায় জন্ম নেওয়া এই ব্যবসায়ী সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ-এর শাসনামলের শেষ দিকে ভেনেজুয়েলা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি মাদুরো সরকারের একটি বড় আমদানি নেটওয়ার্ক পরিচালনার দায়িত্বে ছিলেন।


অ্যালেক্স সাবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিকোলাস মাদুরো সরকারকে সহায়তা করতে মধ্যস্থতাকারী ও অর্থপাচারকারীর ভূমিকা পালন করেছেন। মাদুরো প্রশাসনের হয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে তাকে ভেনেজুয়েলার নাগরিকত্ব এবং কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হয়েছিল।


অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে ২০২০ সালে কেপ ভার্দে-তে প্রথমবার গ্রেফতার হন অ্যালেক্স সাব। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]