মধ্যপ্রাচ্যে স্বল্প খরচে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা করল যুক্তরাজ্য

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১০:১৩:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১০:১৩:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
যুক্তরাজ্য জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানে নতুন একটি ‘স্বল্প খরচের ড্রোন প্রতিরোধী ব্যবস্থা’ মোতায়েন করেছে।

 
এক বিবৃতিতে যুক্তরাজ্য জানায়, ‘নতুন অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম (এপেকিউডব্লিউএস) আরএএফ-এর টাইফুন ফাইটার জেটে যুক্ত করা হবে। এর ফলে বর্তমানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় মাত্র সামান্য ভগ্নাংশ খরচে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব হবে।’


চলমান যুদ্ধের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে সম্প্রতি ব্যাপক হামলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হলো। ওই অঞ্চলটিতে জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য এই ব্যবস্থা মোতায়েন করল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]