তথ্য গোপনের অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১২:৩২:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১২:৩২:২৮ পূর্বাহ্ন
 
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং তথ্য গোপনের অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা শাখা ছাত্রদলের ছয় নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
 

শুক্রবার (১৫ মে) রাতে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
 
 
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন:- যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুস্তাক, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সদস্য রইন তালুকদার, সাজ্জাদ হোসেন এবং মমিন উজ্জামান।
 
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে কমিটি ঘোষণার পরপরই পদ পাওয়া কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। পরবর্তীতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তদন্ত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে কেন্দ্রীয় কমিটি এই ছয় নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]