সলঙ্গা থানায় অভিযোগ লেখক আনোয়ার হোসেন আর নেই

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১২:০৫:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১২:০৫:১৭ পূর্বাহ্ন
 
আখতার হোসেন হিরন, 
স্টাফ রিপোর্টার: 
 
 
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রথম যখন পুলিশ ক্যাম্প স্থাপিত হয় তখন থেকে শুরু করে সেটা পূর্ণাঙ্গ থানায় পরিনত হলেও থানার সমস্ত অভিযোগ গুলো হাতে কলমে স্টাইপ করে লিখতেন সদরের বনবাড়ীয়া  নিবাসী আনোয়ার হোসেন টুনু (৭০)। বয়সের ভারে নুয়ে পড়া সেই সকলের পরিচিত মুখ টুনু আর নেই। চলে গেলেন না ফেরার দেশে। 
 
টুনু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সমস্যা নিয়ে অসুস্থ হয়ে বার্ধক্যজনীত অবস্থায় ভোর রাতে মৃত্যু বরণ করেছেন, (ইন্নালিল্লাহে----- রাজিউন)। আজ শনিবার বাদ যোহর নিজ গ্রাম বনবাড়ীয়া নূরানী মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাযা শেষ করে সামাজিক কবরস্থানে দাফন কাজ সম্পুর্ণ করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ছেলে,৩মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
 
টুনুর নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সহ-সভাপতি সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ,থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা সহ  দলীয় নেতাকর্মী,আলেম ওলামা সহ অসংখ্য মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। 
 
পরিবারের পক্ষ থেকে নিহতের একমাত্র ছেলে নুরনবী তার বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। টুনুর মৃত্যুতে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]