​ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:১৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:১৪:৫৫ অপরাহ্ন

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উচ্চতর জ্ঞানচর্চা ও একাডেমিক উৎকর্ষ সাধনের ধারাবাহিকতায় আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার-০১ অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ মে) বিভাগের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে পিএইচডি গবেষক হাসান ইয়াহইয়া তাঁর গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে উপস্থাপিত প্রবন্ধের শিরোনাম ছিল— "সূরা আল-কাহফে উল্লেখিত ক্ষমতার স্বরূপ-প্রকৃতি এবং শিক্ষা একটি বিশ্লেষণমূলক পর্যালোচনা।" এটি গবেষকের বৃহত্তর পিএইচডি গবেষণার একটি অংশ। তাঁর মূল পিএইচডি গবেষণার শিরোনাম— "সূরা আল-কাহফে উল্লেখিত ঘটনাবলী ও যুলকারনাইন একটি ইতিহাসতাত্ত্বিক বিশ্লেষণ।"

সেমিনারের উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ওয়ালী উল্লাহ এবং সভাপতিত্ব করেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মো. আকতার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. সেকান্দার আলী, থিওলজি অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. সোলায়মান, আস-সিরাহ আন-নববিয়্যাহ বিভাগের সভাপতি প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর ড. জাকির হোসাইন, প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, প্রফেসর ড. মুজাহিদুর রহমান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

আলোচকবৃন্দ গবেষণা প্রবন্ধের বিষয়বস্তু, পদ্ধতি ও বিশ্লেষণ নিয়ে মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন। তারা কুরআনভিত্তিক গবেষণাকে আধুনিক একাডেমিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপনের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।

সেমিনারের শেষে গবেষক হাসান ইয়াহইয়া উপস্থিত শিক্ষকমণ্ডলীর মূল্যবান মতামত, দিকনির্দেশনা ও উৎসাহের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]