​বাবার কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় কিশোরীর আত্মহত্যা

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১০:১০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১০:১০:২৫ অপরাহ্ন
 
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

বাবার কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় রমজানা (১৪) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ৪টায় গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে। আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই মইনুল।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামের সৌদী প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে রমজানা। রমজানা গলাচিপা বলিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত কয়েকদিন ধরে বাবা মায়ের কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করে। এসএসসি পরীক্ষার পর ফোন কিনে দিবে বললেও ক্ষুব্দ হয় রমজানা। ঘরের অন্যান্য সদস্যরা বারান্দায় বসে কথা বলছিল। এসময় রমজানা তার শোয়ার ঘরের দরজা বন্ধ করে দেয়।

 কিছু সময় পর রমজানার মা পপি বেগম মেয়ে রমজানাকে ডাকলে কোন সাড়া দেয় না। পরে মা পপি বেগমের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রমজানাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে।
 
এ বিষয়ে গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই মইনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। গলাচিপা থানায় ইউডি করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]